বোমা হামলার পরও চলছিল ফ্রান্স-জার্মানি ম্যাচ
শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের রেস্টুরেন্ট, বার এবং কনসার্টসহ কমপক্ষে ছয়টি স্থানে বন্দুক ও বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলার ঘটনায় প্রায় দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
সন্ত্রাসী হামলা থেকে বাদ যায়নি স্টেডিয়ামও। শুক্রবার সন্ত্রাসীদের হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত স্তেদ দি ফ্রান্স। জার্মানি ও ফ্রান্সের মধ্যকার এক প্রীতি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের গেইটে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এতে কমপক্ষে তিনজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়।
ডেইলি মেইলের বর্ণনা মতে, বেশ কয়েকবার সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। তবে মাঠে ঢুকে কেউ হামলা করতে পারেনি। খেলার ১৭ মিনিটের সময় প্রথম বোমা হামলা চালানো হয় স্টেডিয়ামের খুব কাছে। তবে কেউ বুঝতে পারেনি ঘটনাটা কী। সবাই ভেবেছিল হয়তো দর্শকরা আনন্দ-উল্লাস করতে গিয়ে আতশবাজি করছেন।
২০ মিনিট পর ফের বিকট শব্দে গ্যালারি কেঁপে উঠে। এবার দর্শকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এরই মধ্যে খেলা দেখতে আসা ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওঁলাদ মাঠ ছাড়লে ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আঁচ পেয়ে যায় মাঠে উপস্থিত প্রায় ৭০ হাজার দর্শক। খেলা চলাকালীন মাথার ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দিলে শঙ্কার মাত্রা আরো বেড়ে যায়।
এই শঙ্কার মধ্য দিয়েও অবশ্য জার্মানি ও ফ্রান্স দুই দলই ৯০ মিনিট শেষ করেন। ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে যায় স্বাগতিক ফ্রান্স।
ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে হাজার হাজার দর্শক ভয়ে মাঠ থেকে না বেরিয়ে মাঠে নেমে পড়েন। ফুটবল মাঠ আতঙ্কের জনপদে পরিণত হয়। পরে স্থানীয় পুলিশের সহায়তায় দর্শকরা মাঠ ছাড়তে সক্ষম হন।
ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লি গ্রেট এক বিবৃতিতে বলেন, ‘ফ্রান্স ফুটবল ফেডারেশন শুক্রবার প্যারিসে এবং স্তেদ দি ফ্রান্সের আশপাশে সংগঠিত ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি নিতদের পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছে।
এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার ফ্রান্স ফুটবল দলের প্রেস কনফারেন্স এবং শনিবারের উন্মুক্ত অনুশীলনও বাতিল করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ফরাসি দল এখন বদ্ধ জায়গায় অনুশীলন করবে বলে জানান এফএফএফ সভাপতি।
আগামী বছর ফ্রান্সে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সন্ত্রাস হামলার কারণে ইউরোপিয়ান টুর্নামেন্টটি ফ্রান্স থেকে সরে যায় কী-না সেটি নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
এ ব্যাপারে এফএফএফ প্রেসিডেন্ট বলেন, ‘ইউরোর জন্য এই ঘটনাটি অনেক দুশ্চিন্তার। আজকের ঘটনা আমাদের চিন্তাকে আরো বাড়িয়ে দিয়েছে।’
সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানি কোচ জোয়াকিম লো-ও, ‘আমরা সবাই অনেক ব্যথিত। মাঠের খেলা ঠিকই চলছিল। কিন্তু আমরা সবাই বেঞ্চে উদ্বেগের মধ্যে সময় কাটিয়েছি।’
আগামী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজন ফ্রান্স আগামী মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাঠ ওয়েম্বলিতে আতিথ্য নেয়ার কথা ছিল। তবে ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ওয়েম্বলির প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













