ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
ব্রাজিলের পর্যটন শহর প্যারাতির কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল রবিবার বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পাহাড়ি খাড়া আঁকাবাঁকা সড়কে ঘটা দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে আকাশপথে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
রিও ডি জেনিরো ও সাও পাওলোর মধ্যবর্তী এলাকায় ঔপনিবেশিক যুগের শহর প্যারাতি অবস্থিত। বাসটি কাছাকাছি একটি জনবহুল সৈকতে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলটি বিপজ্জনক বলে পরিচিত। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













