ব্রিটেনের রানীকে আমেরিকার দায়িত্ব নেওয়ার অনুরোধ
ব্রিটেনের রানী এলিজাবেথকে আমেরিকার নিয়ন্ত্রণ নেওয়ার অনুরোধ জানিয়েছেন দেশটির নাগরিক। রানীকে লেখা চিঠিতে ওই মার্কিনি একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে বাদ দেওয়ারও অনুরোধ জানান। রানী এলিজাবেথ কিন্তু সেই চিঠির জবাবও দিয়েছেন। বিনীতভাবেই চিঠি লেখকের প্রস্তাবটি তিনি প্রত্যাখান করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ পরিবেশনকারী ওয়েবসাইট রেডিটে ব্রিটিশ শাসনের ভক্ত ওই ব্যক্তি রানী এলিজাবেথ ও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সম্বোধন করে লেখেন,‘ আমেরিকার জনগণের পক্ষে আমি বিনীতভাবে আপনাদের শাসনে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এটা পরিষ্কার যে, আমাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ আমাদের হাতে নেই। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আমেরিকাকে আপনাদের উপনিবেশ করে নিন।’
রানী কিন্তু এই ব্রিটিশভক্তের অনুরোধকে কৌতুক হিসেবে দেখেননি। তিনি চিঠির উত্তর দিয়েছেন এবং বিনীতভাবেই এ প্রস্তাব প্রত্যাখান করেছেন। রানীর পক্ষে তার উপ যোগাযোগ সমন্বয়ক চিঠিটি লিখেছেন। এতে বলা হয়,‘ সম্প্রতি আমেরিকান সরকারের বিষয়ে নিজস্ব মতামত জানিয়ে রানীর কাছে আপনি যে চিঠি লিখেছিলেন আমাকে তার জবাব দিতে বলা হয়েছে। আপনার মতামতটি লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চিত কোনো স্বাধীন রাষ্ট্রের বিষয়ে রানীর হস্তক্ষেপ করার প্রশ্নই আসে না।’
প্রসঙ্গত, ১৬ শতকের গোড়ার দিকে আমেরিকায় উপনিবেশ স্থাপন করে ব্রিটেন। ১৭৭৬ সালে আমেরিকার ভেতরে স্থাপিত ১৩ টি উপনিবেশ স্বাধীনতা ঘোষণা করে । ১৭৮৩ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আমেরিকা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













