মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্রিটেনে বিমান বিধ্বস্তে নিহত ৭ (ভিডিও)

ব্রিটেনে এয়ার শো চলাকালে একটি যুদ্ধবিমান কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলে নিহত হয় সাতজন। শনিবার ব্রিটেনের দক্ষিণে শোরহ্যাম বিমানবন্দরের কাছে এ২৭ নম্বর রাস্তায় বিধ্বস্ত হয় হকার হান্টার নামে ওই যুদ্ধবিমান। এতে আহত হয় ১৪ জন। এর মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। শোরহ্যাম বিমানবন্দর থেকে এয়ার শো পরিচালনা করা হচ্ছিল। হঠাৎ একটি বিমান মাটির দিকে নেমে আসে এবং কয়েকটি প্রাইভেটকারের ওপর বিধ্বস্ত হয়। এতে প্রচণ্ড শব্দ হয় এবং আগুন ধরে যায় বিমানটিতে। এ সময় আশপাশের লোকেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে।

তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। হকার হান্টার এক ধরনের ছোট যুদ্ধবিমান। ১৯৫০-এর দশকে ব্রিটেন এই শ্রেণির বিমান তৈরি। এক সিটের দ্রুতগতির এই বিমান দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা সহজ।

এদিকে স্লোভাকিয়ায় বৃহস্পতিবার এয়ার শো চলাকালে দুই বিমানের সংঘর্ষে নিহত হয় সাতজন। গত শনিবার যুক্তরাষ্ট্রের শিকাগোয় সামরিক বাহিনীর প্যারাসুট শো চলার সময় একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হলে একজন নিহত হয়।

https://youtu.be/_xz28GemucA

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প