ব্রিটেনে সরকারি নীতির শিকার মুসলিমরা: গবেষণা


ব্রিটিশ মুসলিমদের উপর ব্রিটেন সরকারের নিরাপত্তা এবং চরমপন্থা সংক্রান্ত নীতিগুলোর ‘ক্ষতিকর প্রভাব’ পড়ছে বলে দাবি দেশটির গবেষণামূলক সংগঠন ইসলামিক হিউম্যান রাইটস কমিশনের।
এক হাজার ৭৮২ জনের উপর একটি গবেষণা চালিয়েছে সংগঠনটি। সেখানে দেখা গেছে অংশগ্রহণকারীদের ৬০শতাংশের বেশি মনে করে রাজনীতিবিদরা তাদের বিষয়ে কিছুই ভাবেনা। ৫৬ শতাংশ কটু মন্তব্যের শিকার এবং ১৮ শতাংশ মুসলিমকে শারীরিক নির্যাতন করা হয়েছে।
তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মুসলিম বিদ্বেষ বন্ধে তারা সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে ঈমান নামের ১৯ বছর বয়সী শ্বেতাঙ্গ ধর্মান্তরিত মুসলিম এক তরুণীর কথা উল্লেখ করা হয়েছে। ঈমান জানিয়েছে, ধর্মান্তরিত হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তাকে সন্দেহ করতে শুরু করে। তারা মনে করে সে উগ্রপন্থী হয়ে উঠেছে। তারা সন্ত্রাস বিরোধী কর্তৃপক্ষের কাছেও তার বিষয়ে রিপোর্ট করে। পরে কর্মকর্তারা ধর্মাচরণ আর বিশ্বাস নিয়ে তার সঙ্গে কথাও বলেন।
যখন তারা নিশ্চিত হয় যে, সে কোন উগ্রপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তখন তারা তাকে ব্যবহারেরও চেষ্টা করে।
ঈমান বলছেন, এখন পরিস্থিতি এমন যে, একজন মুসলিম হিসাবে অন্যদের মতো আমার স্বাভাবিক জীবনযাপনের অধিকার নেই। আমাকে হয় উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই করতে হবে, নাহলে নিজেই উগ্রপন্থী হিসাবে চিহ্নিত হতে হবে।
গবেষক আরজু মিরালি বলেন, এখানে এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে মুসলিমরা মনে করে, তাদের সবসময় সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং তাদের জীবনযাপন দিনে দিনে কঠিন যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













