রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বড় ভাইয়ের নির্দেশেই তাবেলাকে হত্যা’

ইতালির নাগরিক তাবেলা সিজারকে ‘বড় ভাইয়ের’ নির্দেশেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতারের পর সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তবে হত্যার নির্দেশদাতা ‘বড় ভাইয়ের’ পরিচয় প্রকাশ করেননি পুলিশ কমিশনার।

আছাদুজ্জামান জানান, হত্যায় জড়িত সন্দেহে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া তাবেলা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল, চাকতি রাসেল, শুটার রুবেল ও সাখাওয়াত হোসেন শরীফ।

আটকদের সম্পর্কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান, চারজনের মধ্যে সরাসরি কিলিং মিশনে অংশ নিয়েছে তিনজন। অন্যজন ছিল তাদের সহযোগী।

রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে