ভারতকে পাকিস্তানের সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি


দেশের স্বার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা বজায় রাখতে ভারতকে যোগ্য জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহীল শরীফ।
তিনি বলেন, ‘সাম্প্রতিককালে ভারতীয় হামলার পেছনে যেমন অনেক কারণ আছে, তেমনি তাদের রুখে দেয়ার জন্য যথেষ্ট শক্তিও আছে। তাদের যেকোনো আগ্রাসনের জবাব ততোধিক শক্তি দিয়েই দেয়া হবে।
পাশাপাশি বিমান ও নৌ বাহিনীর প্রধানও ভারতের যেকোনো আগ্রাসনের যোগ্য জবাব দিতে তাদের বাহিনীরা প্রস্তুত রয়েছে বলেও দাবি করেছেন।
বৃহস্পতিবার পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান মার্শাল সোহেল আরমান বলেন, ‘যুদ্ধবিরতির পর থেকে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে পূর্ব সীমান্তে তাদের হামলা অব্যাহত থাকলে পাকিস্তানের সেনারা বসে থাকবে না। কারণ আমরা জানি কীভাবে ভারতীয় সেনাদের শায়েস্তা করতে হয়, কোথায় আঘাত করলে তারা ঘায়েল হয়। শত্রুদের যোগ্য জবাবই দেয়া হবে।’
করাচির এক্সপো সেন্টারে ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিভিশন অ্যান্ড সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সহজ করে বলছি, আমরা আসলে ভারতকে নিয়ে ভাবছি না।’
সূত্র: দ্য ডন ও ফক্স নিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













