ভারতের ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২৪, আহত ৩০০
ভারতের মধ্যপ্রদেশের হারদায় কামায়ানি এক্সপ্রেস ও জনতা এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এঘটনায় ২৪জন নিহত হয়েছে এবং ৩শ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের কুদাওয়া রেলস্টেশনের কাছে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মুম্বাই থেকে বারানসিগামী কামায়ানি এক্সপ্রেসের ১০টি বগি এবং জাবালপুর থেকে মুম্বাইগামী জনতা এক্সপ্রেসের ৫টি বগি মাচক নদীতে পড়ে যায়।
সংবাদমাধ্যম জানায়, স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী দলের তৎপরতায় এখন পর্যন্ত তিনশ’ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ক’দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একটি ব্রিজ ভেঙে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের এক মুখপাত্র জানিয়েছেচিকিৎসক ও উদ্ধারকর্মীদের নিয়ে তিনটি বিশেষ ট্রেন ঘটনাস্থলে উদ্দেশে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













