ভারতের ভয়ে সীমান্ত থেকে জঙ্গিঘাঁটি সরাচ্ছে পাকিস্তান: রিপোর্ট


ভারত-পাক সীমান্তের কাছ থেকে ১৫টি জঙ্গি ঘাঁটি সরিয়ে নিয়েছে পাকিস্তান। এই ঘাঁটিগুলি থেকে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করত বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। উরি হামলার পর ভারতীয় সেনার হামলার আশঙ্কায় এইভাবে জঙ্গিদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
গোয়েন্দারা জানিয়েছেন, ভারতে অনুপ্রবেশের জন্য যে ২০০ জঙ্গি অপেক্ষা করছিল, তাদেরকে সরিয়ে দিয়েছে পাক আর্মি। পাক সীমান্তরক্ষীদের ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে, সীমান্তে নিরাপত্তার বিষয় নিয়ে আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভালের সঙ্গে পরপর দু’টি বৈঠক হয়। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও পরে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর তাঁর সঙ্গে বৈঠক করেন। সীমান্তে সেনার সংখ্যা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, সম্প্রতি ‘দ্য কুইন্ট’ পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে বলা হয় LoC পার করে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে হামলা চালিয়ে ২০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। এমনকি ওই পত্রিকা একাধিক সূত্র থেকে এই খবর নিশ্চিত করেছে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, ২টি ইউনিটের ১৮ থেকে ২০ জন জওয়ান উরি সেক্টরে LoC পার করে হেলিকপ্টার থেকে অপারেশন চালায়। অধিকৃত কাশ্মীরে তিন জঙ্গি ঘাঁটিতে হানা দিয়ে খতম করা হয়েছে ওই ২০ জন জঙ্গিকে। আহত হয়েছে অন্তত ২০০ জন। সেনা সূত্র থেকে ‘দ্য কুইন্ট’ পত্রিকা জানতে পেরেছে ২০ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে ঘটেছে হামলার ঘটনা। আর উল্লেখযোগ্যভাবে এই সময়ের মধ্যেই ওই এলাকায় বিমান পরিষেবা বাতিল করেছিল পাকিস্তান।
অন্যদিকে, উরি হামলার প্রত্যুত্তর দিতে একের পর এক বৈঠক করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত রবিবার উরি হামলার পরই প্রধানমন্ত্রী বলেছিলেন, হামলাকারীরা কেউ নিস্তার পাবে না। এরপর একাধিক বৈঠকে বসেন তিনি। প্রথমে বৈঠক হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। পরে গত ২০ সেপ্টেম্বর সাউথ ব্লকের ওয়ার রুমে টানা প্রায় ২ ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ তাঁর সঙ্গে সেই বৈঠকে হাজির ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা প্রধান দলবীর সিংহ সুহাগ, বায়ুসেনা প্রধান অরূপ রাহা ও নৌসেনা প্রধান সুনীল লাম্বা। শনিবার সকালেও প্রধানমন্ত্রীর বাসভবনে সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক করেন মোদী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













