শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতের রাফাল বনাম পাকিস্তানের F16

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। দুই দেশই এখন ক্ষমতা জাহির করতে ব্যস্ত। আধুনিক সব মারনাস্ত্রের সমাহার ঘটাতে উঠেপড়ে লেগেছে। ভারত রাফাল চুক্তি সম্পূর্ণ করেছে। এটা ফরাসি যুদ্ধবিমান। অন্যদিকে রাফালকে রুখতে মার্কিন F16-এ বাজি ধরছে পাকিস্তান। কোন বিমানের কী ক্ষমতা? তুলনামূলক বিচারে কে এগিয়ে?

ফরাসি রাফাল নাকি মার্কিন F16? দু’টি যুদ্ধবিমানই পরীক্ষিত এবং শক্তিমত্ত্বার বিচারে জনপ্রিয়। চুলচেরা বিশ্লেষণে কে কোথায় দাঁড়িয়ে আসুন দেখে নিই এক পলক-

একটানা ২ হাজার নটিকাল মাইল উড়তে পারে রাফাল। F16 উড়তে পারে একটানা ২২৮০ নটিকাল মাইল।

সর্বোচ্চ ৫০ হাজার ফুট উঁচুতে উড়তে পারে রাফাল। সর্বোচ্চ ৫০ হাজার ফুট উঁচুতে উড়তে পারে F16।

রাফালের উপরে ওঠার সর্বোচ্চ গতি মিনিটে ৬০ হাজার ফুট। F16-এর উপরে ওঠার সর্বোচ্চ গতি মিনিটে ৬০ হাজার ফুট।

সাধারণত ৭৫০ নটিক্যাল মাইল গতিতে ওড়ে রাফাল। সাধারণত ৩৩০ নটিক্যাল মাইল গতিতে ওড়ে F 16।

সর্বোচ্চ ১০৩২ নটিক্যাল মাইল গতিতে উড়তে পারে রাফাল। সর্বোচ্চ ১৩০৩ নটিক্যাল মাইল গতিতে উড়তে পারে F16।

রাফাল, F16-এর তুলনায় সামান্য লম্বা ও চওড়া।

অনেক উঁচু থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করা থেকে পরমাণু অস্ত্রবহন সবই করতে পারে বিমান দু’টি। সম্মুখ সমরে কে কতটা আঘাত করবে তা নির্ভর করছে চালকের ওপর। সূত্র: জিনিউজ

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি