ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ইতিবাচক পাকিস্তান


ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে পাকিস্তান ইতিবাচক ও গঠনমূলক। পাকিস্তান আশা করে, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে চলা সংকট উভয় দেশের নেতারা আলোচনার ভিত্তিতে নিরসন করবেন।
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। সাক্ষাৎকারটি স্থানীয় সময় রোববার ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফে প্রকাশিত হয়েছে। সোমবার পাকিস্তানের পত্রিকা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আবদুল বাসিত বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তান বরাবরই ভারতের সঙ্গে স্বাভাবিক, সহযোগিতামূলক সম্পর্ক এবং সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান আশা করে।’
১৮ সেপ্টেম্বর সকালে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরি এলাকায় ভারতীয় সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলা হয়। এতে ১৮ ভারতীয় সেনা ও চার হামলাকারী নিহত হন। হামলাকারীদের ব্যবহৃত ওয়্যারলেস সেটে (তারহীন যোগাযোগের যন্ত্র) উর্দুতে লেখা পাওয়া গেছে। এ ছাড়া নিহত ওই হামলাকারীদের কাছে ছিল পাকিস্তানের তৈরি জুস। এসব বস্তু হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকার নির্দেশ করে বলে দাবি ভারতীয় তদন্তকারীদের।
এ প্রসঙ্গে আবদুল বাসিত বলেন, বিষয়টি নিয়ে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এখনো তদন্ত চালাচ্ছে। তদন্তের শেষেই বিষয়টি বোঝা যাবে।
বাসিত বলেন, ‘আমি বলতে চাই, এভাবে কোনো সমস্যার সামাধান হবে না। সবাই দেখেছেন পাঠানকোটের ঘটনার পর আমরা কীভাবে সহযোগিতা করেছিলাম। সবকিছুই ঠিকভাবে এগিয়েছিল। আমরা যদি সেভাবে এগোই, আমি বিশ্বাস করি, আমরা পরিস্থিতির উন্নতি করতে পারব।’
পাকিস্তানে নদীর পানি বন্ধ করতে পারে ভারত
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













