ভারতে ঘোড়াকে লাঠি দিয়ে পেটানোয় বিজেপি নেতা গ্রেপ্তার


পুলিশের ঘোড়াকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সাংসদকে (এমএলএ) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরখণ্ডে। বিজেপির এমএলএ গণেশ যোশী তার হাতের লাঠি দিয়ে ঘোড়াটিকে এমনভাবে মারেন যে ঘোড়াটির একটি পা কেটে ফেলতে হয়।
পশু চিকিৎসকরা জানিয়েছেন, শক্তিমান নামের ঘোড়াটির পায়ের আঘাতটি এতই গুরুতর ছিল যে পা কেটে ফেলা ছাড়া তাদের উপায় ছিল না। রাজ্যের পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা আরো কয়েকজনকে ধরার চেষ্টা করছেন।
তবে গণেশ যোশী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করেন, তিনি ঘোড়টিকে মারছেন বলে যে ছবি টেলিভিশনে দেখানো হয়েছে তাতে আসলে আগের ফুটেজ ব্যবহার করা হয়েছে যার সঙ্গে ঘটনার কোন সম্পর্ক নেই।
গণেশ যোশী আরো বলেন, কেউ জিন ধরে টান দেওয়ার পরই ঘোড়াটি পড়ে যায় এবং এটির পা ভেঙ্গে যায়।
এ ব্যাপারে উত্তরখণ্ড রাজ্য সরকার জানিয়েছে, শক্তিমান নামের এই ঘোড়াটির চিকিৎসায় তারা সম্ভাব্য সব কিছু করবে।
এদিকে, একটি ঘোড়ার ওপর এই হামলার ঘটনায় ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিন্দার ঝড় ওঠে।
উল্লেখ্য, গত সোমবার উত্তরখণ্ডের রাজধানী দেরাদুনে বিজেপির এক বিক্ষোভকালে ঘোড়াটির ওপর এ হামলার ঘটনাটি ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













