ভারতে ট্রেন দুর্ঘটনা: লাশের স্তূপে জীবিত দুই শিশু


ভারতে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারতের উত্তরাঞ্চলে কানপুরের পুখরাইয়ার কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেস রেলেও ১৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬। আহত হয়েছে আরো দুই শতাধিক মানুষ। স্থানীয় সময় রোববার রাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় ইনদোর-পাটনার একটি উল্টে যাওয়া বগি থেকে দুই শিশুদের উদ্ধার করা হয়েছে। ওই শিশুদের বয়স ছয় এবং সাত। ওই শিশুদের কাছাকাছি এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই নারী শিশু দু’টির মা।
এনডিআরএফের কর্মকর্তা একে সিং জানিয়েছেন, ট্রেনের আরো একটি বগিতে দুই শিশু আটকে পড়েছে। তাদের ক্রেন দিয়ে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে যে কোনো ভাবেই হোক তাদের উদ্ধার করা হবে।
স্বজনদের খোঁজে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন বহু মানুষ। ভিড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সোমবার সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে রেললাইনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













