ভারতে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু


ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিহারের প্রাদেশিক রাজধানী পাটনাসহ বৈশালি ও সারানে হতাহতের এ ঘটনা ঘটে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, বৈশালিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখানে বজ্রপাতে ৭ জন মারা গেছেন। পাটনা ও সারান জেলায় চারজন করে প্রাণ হারান।
তিনি জানান, রাজ্যের গয়া, সাসারাম, আরারিয়া ও নালন্দা জেলায় বাকিরা প্রাণ হারিয়েছেন।
আবহাওয়া বিভাগ আগামী ৪৮ ঘণ্টায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আভাস দিয়ে সতর্ক করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













