ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ১২, আহত ১৭


বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধর জেলায়। পুলিশ জানায়, মৃত ও আহত ব্যক্তিরা দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রী ছিলেন। মৃতদের মধ্যে বাস চালক এবং কয়েকজন স্কুল পড়ুয়াও রয়েছে। আহতদের বড়বানি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, এদিন দুপুরে সিংঘানা-মনাবর রুটের যাত্রীবোঝাই একটি বাস কুক্ষী থেকে ধামনোদ যাচ্ছিল। ধর জেলায় মনাবর থানার সিংঘানা গ্রামের কাছে ওই বাসটির সঙ্গে ধামনোদগামী একটি ট্রাকের জোরদার সংঘর্ষ হয়। সিংঘানার এসপি রাজেশ হিংগঙ্কর জানান, বড়বানা জেলা প্রশাসন ভবন থেকে ৩৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটির চাকা ফেটে যাওয়াতেই ট্রাকটি বাসটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। তারপর গুরুতর আহত হন প্রায় ৩০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের বড়বানা জেলা হাসপাতালে ভর্তি করায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৮ জনের মৃত্যু হয়। বাকিদের অবস্থাও গুরুতর।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













