ভারতে মুসলিমদের সংখ্যা বেড়েছে
ভারতে ধর্মীয় ভিত্তিতে আদমশুমারির ফলাফল ঘোষণার পর এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই জনগণনায় এসেছে যে ভারতে হিন্দুদের তুলনায় মুসলিমদের সংখ্যা বেড়েছে।
ধর্মীয় ভিত্তিতে আদমশুমারির ফলাফলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন সবার সংখ্যা প্রকাশ করা হয়েছে। ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত হলো জনগণনার সময়কাল।
এই জনগণনায় দেখা যাচ্ছে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি গড়ে ২৪.৬ শতাংশ অন্যদিকে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি ১৬.৮ শতাংশ। এই প্রথম ভারতের হিন্দুদের জনসংখ্যা ৮০ শতাংশের নিচে নেমে এসেছে বলে জানানো হচ্ছে।
ভারতের মোট জনসংখ্যার ৭৯.৮ শতাংশ হিন্দু। অপরদিকে মুসলমানদের সংখ্যা ভারতের মোট জনসংখ্যার ১৪.২ শতাংশ।
আগের জনগণনা বিচারে দেখা যাচ্ছে মুসলিম বাদে সব ধর্মীয় জাতিসত্তার লোকসংখ্যা কমেছে। হিন্দুদের সংখ্যা বছরে ০.৭ শতাংশ হারে কমেছে, অন্যদিকে মুসলমানদের বৃদ্ধি বছরে ০.৮ শতাংশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













