ভারতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু
ভারতের হিমাচলের কিন্নরে একটি যাত্রীবাহী বাস ২০০ মিটার উঁচু থেকে গড়িয়ে খাদে পড়ে গেলে অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
বাসটি রেকঙ্গ পিয়ো থেকে রামপুর শহরের দিকে যাচ্ছিল। পথে নাথপা নামক স্থানের কাছে যানটি দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনাস্থলটির অবস্থান শিমলা থেকে ১৮০ কিলোমিটার দূরে।
কিন্নরের সুপারিনটেনডেন্ট অব পুলিশ রাহুল নাথ টেলিফোনে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। এ ঘটনায় ১৫ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
আহতদের ভবনগর এবং রামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের অধিকাংশই কিন্নর ও শিমলা জেলার বাসিন্দা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













