ভারতে হামলার লক্ষ্যবস্তু ঠিক করেছে পাকিস্তান!
কাশ্মীরে ১৮ সেনা সদস্য নিহত হওয়ার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না ভারত। এ ঘটনায় পাকিস্তানকেই দায়ী করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ভারত। বসে নেই পাকিস্তানও। হামলা মোকাবিলায় নিয়েছে প্রস্তুতি। এমনকি ভারতে কোথায় হামলা করবে তাও ঠিক করে ফেলেছে পাকিস্তান!
দেশটির সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান এমনই খবর দিয়েছে। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতের হামলা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। এমনকি ভারতে কোথায় পাল্টা হামলা হবে তাও ঠিক করা আছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভূমিতে আ আকাশে কোনো ভাবে সীমা লঙ্ঘনকারীদের ছেড়ে দেওয়া হবে না। বরং ভারত যদি এ কাজ করেই বসে,তবে ব্যবস্থা আছে পাল্টা হামলা করার।
প্রতিরক্ষা দপ্তর থেকে বলা হয়, ‘ভারতের যেকোনো সামরিক চ্যালেঞ্জ নেওয়ার জন্য পাকিস্তান সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের পরিকল্পনাও প্রস্তুত। লক্ষ্যবস্তুও চূড়ান্ত করে ফেলেছি আমরা।’
প্রতিরক্ষা দপ্তর থেকে আরো জানানো হয়, ‘বিষয়টি গরম বা ঠান্ডা যাই হোক। আমরা প্রস্তুত।’ পাকিস্তানের বেলুচিস্তানে ভারত ‘সন্ত্রাসী’ হামলা চালাতে পারে বলেও, তবে যাই হোক পাকিস্তান প্রস্তুত বলে জানায় প্রতিরক্ষা দপ্তর।
আরো পড়ুন…
পাকিস্তানকে মারাত্মক আঘাত দেওয়ার সিদ্ধান্ত ভারতের’
সেক্স র্যাকেট’ চালাচ্ছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী!
ফ্রান্স থেকে অত্যাধুনিক ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত সঙ্গে ভয়ংকর মিটিওর ক্ষেপণাস্ত্র
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













