বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারত দোষারোপ করা বন্ধ করুক: পাকিস্তান

দোষারোপ করা বন্ধ করুক ভারত। এমনটাই বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারতে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা সম্প্রতি দ্রুত বাড়তে থাকায় পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লি ‘দোষারোপের পুরনো খেলা’ ফের শুরু করেছে। এসব বন্ধ করে খোলা মনে শান্তি আলোচনায় এগিয়ে আসুক ভারত।

গত কয়েকদিন ধরে পঞ্জাব, কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় চলছে পরপর জঙ্গি হামলা। তার ভিত্তিতেই বারবার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। আগামী ২৩-২৪ অগাস্ট প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে বসছে ভারত, পাকিস্তান। মুখোমুখি বসতে চলেছেন অজিত দোভাল ও সরতাজ আজিজ।

তিনি আরও বলেন, ভারত সহ সব প্রতিবেশীর সঙ্গে শান্তি চায় পাকিস্তান। নয়াদিল্লিকেও শান্তি আলোচনায় আগ্রহের পরিচয় দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার পুরনো কৌশল ছাড়তে হবে। পাকিস্তান ভারতের সঙ্গে আস্তা গড়ে তুলতে ব্যবস্থা নিতে তৈরি বলেও জানান আসিফ।

উধমপুরে সন্ত্রাসবাদী হামলায় জড়িত দাবি করে এক পাকিস্তানি কিশোরকে গ্রেফতার করার কথা দাবি করেছে ভারত। যদিও হামলাকারীরা তাদের ভূখণ্ড থেকে ভারতে ঢুকে হামলা চালিয়েছে, এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি