ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে আবার গুলি বিনিময়


পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে আজ শনিবার ভোরে আবারও গুলি বিনিময় হয়েছে। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন ডন।
এতে বলা হয়েছে, ভিমবার সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় এ গুলি বিনিময় হয়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৪টায় ভারত কোনো উস্কানি ছাড়া গুলি চালায়। এর উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা। ভিমবার সেক্টরে এ গুলি বিনিময় অব্যাহত থাকে স্থানীয় সময় সকাল ৮ টা পর্যন্ত।
তবে কোনো পক্ষে কেউ হতাহত হয়েছে কিনা তা বলা হয় নি ওই বিবৃতিতে। এ বিষয়ে ভারতের বক্তব্য পাওয়া যায় নি। ওদিকে পাকিস্তান প্রতিশোধমুলক হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ভারতের রাজধানী নয়া দিল্লি সহ ৫টি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













