শনিবার, অক্টোবর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভিন্নমতাবলম্বীদের হত্যার তীব্র নিন্দা জানালো জাতিসংঘ

জাতিসংঘ গতকাল রাজধানীর কলাবাগান এলাকায় জুলহাস মান্নান ও মাহবুব তনয়ের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিনস আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশে অবস্থিত জাতিসংঘ কার্যালয় ভিন্ন মত প্রকাশের লোকদের বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ডের আরেকটি পুনরাবৃত্তি ঘটায় আবারো মর্মাহত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে নৃশংসভাবে হত্যা করার মাধ্যমে মাত্র দুই দিন আগেও অনুরূপ ঘটনা ঘটেছে।
বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘ নীতিমালায় বলা হয়েছে যে, সহিংসতা, নির্যাতন ও বৈষম্যমুক্ত জীবন যাপন করার সমঅধিকার সকল ব্যক্তির রয়েছে।
এতে বলা হয়, গত কয়েকদিনে আমরা যে সহিংসতা ও নৃশংস কর্মকাণ্ড দেখেছি, সকল রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দর উচিত এসব ঘটনার নিন্দা জানানো এবং দায়ি ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যকর ও দ্রুত তদন্তের মাধ্যমে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, বিচার করা না হলে, তা কেবল অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টিতে অবদান রাখবে এবং এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ