বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভুয়া ঠিকানায় জন্মসনদ নিয়েছে ১০২ রোহিঙ্গা

১০২ জন রোহিঙ্গা তাদের পরিচয় গোপন করে বিভিন্ন স্থান থেকে ভুয়া ঠিকানায় জন্ম নিবন্ধন নিয়েছেন। এদের মধ্যে ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) বিভিন্ন জোনের অফিস থেকে ৪৯ জন এই সনদ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গত ২৬ মে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানো এক চিঠিতে এসব জন্ম নিবন্ধন বাতিলের জন্য অনুরোধ করে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। 

জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেনারেল সামিউল ইসলাম রাহাদ বলেন, ‘পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা জন্ম নিবন্ধন নম্বরগুলো স্থগিত করেছি। নিবন্ধনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের তৎক্ষণাৎ ডাকা হয়েছে। আমাদের আইসিটি বিভাগ এটি নিয়ে কাজ করছে।’

জন্ম সনদ পাওয়া রোহিঙ্গাদের মধ্যে ৭৭ জনের মধ্যে ঢাকা উত্তর সিটির ৪২টি, বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়ন পরিষদের ২৩টি, রংপুরের ২৩টি, বাগেরহাটের গোতাপাড়া ইউনিয়ন পরিষদ ১১টি এবং বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের দেওয়া একটি সনদপত্র পাওয়া গেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরু-আল-কায়েস বলেন, ‘আমরা যে নাম্বারগুলো পেয়েছি, সেগুলো পুঙ্খনাপুঙ্খভাবে চেক করেছি। আমাদের কোনো জোন থেকেই সেগুলো রেজিস্ট্রেশন হয়নি। এগুলো হয়তো বাইরে কোথাও থেকে তৈরি করা হয়েছে। আমরা সোমবার রেজিস্ট্রার জেনারেলের কাছে এর ব্যাখ্যা পাঠিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি এ জন্মনিবন্ধনের নাম্বারগুলো অবৈধ এবং সঠিক নয়।’

বানারীপাড়া উপজেলায় এক রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ