ভূতে ধরা এক তরুনীকে ধর্ষণের পর তার দুই চোখ উপড়ে ফেলেছে..
ভূতে ধরা ১৬ বছরের এক মেয়েকে ধর্ষণের পর তার দুই চোখ উপড়ে ফেলেছে এমন লোমহর্ষক ঘটনার জন্য অভিযুক্ত হয়েছেন স্বয়ং ওই মেয়ের পরিবারের সদস্যরা। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।
দ্যা ডেইলি মেইলের অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিার এক দরিদ্র পরিবারে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগে মেয়েটি কয়েকটি ছাগল চড়িয়ে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা মনে করে মেয়েটির শরীরে ‘ভূতের’ আঁচড় হয়েছে। পরে তারা স্থানীয় ধর্মযাজককে ডেকে পাঠায়।
মেয়েটির পরিবার দাবি করে, ওই ধর্মযাজকের পরামর্শে একটি বন্ধ ঘরে আটকে রেখে মেয়েটিকে উপর্যুপড়ি ধর্ষণ করা হয়। পরে ধর্মযাজক তার পরিবারকে আশ্বাস দেন যে, তার দুই চোখের মনি উপড়ে ফেললে মেয়েটির শরীর থেকে ‘ভূত’ চলে যাবে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। এমনকি পরিবারের উপর থেকে ভূতের কুদৃষ্টি চলে যাবে।
স্থানীয় ধর্মযাজকের কথামতো এমনটাই করেন মেয়েটির বড় বোন। একটি ছুড়ির সাহায্যে নিষ্ঠুরভাবে মেয়েটির দুই চোখের মনি উপড়ে ফেলে তার বোন। কিন্তু পরমুহুর্তেই মেয়েটি অচেতন হয়ে পড়লে মুমূর্ষ অবস্থায় তাকে আর্জেন্টিনার পিরান্ডো ডি রেসিসটেন্সিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













