ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান সীমান্ত


যুদ্ধ যুদ্ধ অবস্থার মধ্যে ভূমিকম্পে কাঁপল পাক-ভারতের জম্মু-কাশ্মির সীমান্ত। রিখটার স্কেলে শনিবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সোয়াত ভ্যালির মিনগায়োরা শহর থেকে ১১৭ কিলোটিমার দূরে ভূপৃষ্ঠের ৪৩ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পনের কেন্দ্র। মুজাফফরাবাদ থেকে ৬২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।
জাতীয় ভূমিকম্প দপ্তর জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ১টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, পেশোয়ার, গিলগিট, চিলাস এবং ইসলামাবাদে ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













