ভূমিকম্পে মিয়ানমারে নিহত ৪


শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে অন্তত ৪ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি বৌদ্ধমন্দির। এছাড়াও বেশ কিছু বাড়িঘর ও পুরনো ভবনও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে।
স্থানীয় ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
বুধবার বিকেল ৪টা ৩৪ মিনিট ৫৫ সেকেন্ডে উত্তর-মধ্য মিয়ানমারের বন্দরনগরী (নদীবন্দর) চাউক থেকে ২৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে। ঢাকা থেকে এটির উৎপত্তিস্থলের দূরত্ব ৩৩২ কিলোমিটার।
মিয়ানমারের ত্রাণ ও পুনর্বাসন অধিদফতর জানায়, ভূমিকম্পে চাউকের বিভিন্ন এলাকা থেকে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়া, বেশ কিছু প্রসিদ্ধ বৌদ্ধমন্দিরসহ অনেক উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে কিছু ধসেও পড়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













