ভ্যাটিকান এখন ডিভোর্সিদের!
ডিভোর্সিদের জন্য ভ্যাটিকান সিটির খুলে গেল দ্বার। তিন সপ্তাহের রুদ্ধদ্বার বৈঠকের পর রোমান ক্যাথলিক বিশপরা সর্বসম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছেন, কোনো ডিভোর্সি ক্যাথলিক গির্জায় ঢুকতে চাইলে, তাকে আর ‘বিশেষ অনুমতি’ নিতে হবে না। পথ আটকানো হবে না সেই ক্যাথলিকেরও, ডিভোর্সের আইনি নথিপত্র হাতে না থাকা সত্ত্বেও যিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। এর অর্থ, ধর্মপ্রাণ ক্যাথলিকের একবারই বিয়ে করা উচিত আর সেই দাম্পত্যকে আজীবন টেনে নিয়ে যাওয়া উচিত বলে আর মনে করছেন না ক্যাথলিক বিশপরা।
বিশপরা সর্বসম্মতিতে এ-ও সিদ্ধান্ত নিয়েছেন, যারা সমলিঙ্গে বিয়ে করেছেন, তাদেরও যথাযথ মর্যাদা দেওয়া উচিত। এর অর্থ, ক্যাথলিকদের সমলিঙ্গে বিয়ে বা ‘গে ম্যারেজ’কেও এবার মান্যতা দিলেন বিশপরা। তবে সমলিঙ্গে বিবাহিত ক্যাথলিকরা এবার গির্জায় ঢুকতে পারবেন কি না, সে ব্যাপারে কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ক্যাথলিক বিশপরা।
ক্যাথলিক বিশপদের ওই সিদ্ধান্তগুলো নিয়ে নতুন ডকুমেন্ট বানানো হয়েছে। আর, সুপারিশ হিসেবে সেই ডকুমেন্ট পাঠানো হয়েছে পোপ ফ্রান্সিসের কাছে।
কিছুদিন ধরেই ক্যাথলিক গির্জাগুলো রক্ষণশীলতার খোলস ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত বহন করছিল। ‘নতুন হাওয়া’য় ক্যাথলিক গির্জাগুলোর অনেক পুরোনো নিষেধাজ্ঞাই উঠে যাচ্ছে। শিথিল হচ্ছে নিয়মকানুনের কড়াকড়ি। ক্যাথলিক বিশপদের নতুন ডকুমেন্ট সেই হাওয়াকে আরো জোরালো করে তুলল।
ইতিমধ্যেই পোপ ফ্রান্সিসকে ক্যাথলিকদের একাংশ ‘ভ্যাটিকানের গর্বাচভ’ বলতে শুরু করেছেন। আশির দশকের শেষাশেষি যখন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচভ, তখনই মস্কোয় রোমান ক্যাথলিক গির্জার দরজা আমজনতার জন্য খুলতে শুরু করেছিল। রুশ ‘গ্লাসনস্তে’র সেই শুরু।
ঘটনাচক্রে, প্রায় সাড়ে তিন দশক পর ভ্যাটিকানেও ‘গ্লাসনস্ত’র হাওয়া বইতে শুরু করল সেই রোমান ক্যাথলিক বিশপদের দৌলতেই! তবে ভ্যাটিকান ভালো করেই জানে, ক্যাথলিকরা অনেক বেশি স্পর্শকাতর। তাই বিশপদের নতুন ডকুমেন্টে ‘পরিবর্তন’-এর সুপারিশগুলোও খুব সতর্কতার সঙ্গে করা হয়েছে। শব্দ চয়ন করা হয়েছে মেপে মেপে। যাতে রক্ষণশীল ও উদারপন্থী- এই দুই মতাদর্শের ক্যাথলিকরাই সন্তুষ্ট থাকেন।
তথ্যসূত্র : এনডিটিভি, ডেইলি মেইল ও অন্যান্য
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













