শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত তিন দিন বন্ধ

আগামী ২০ মে থেকে ভারতের পশ্চিমবঙ্গ জেলার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে। নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভ্রমণ ভিসার যাত্রী যাতায়াত তিন দিন বন্ধ রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ।

শনিবার (১৮ মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করেছে ভারতীয় ইমিগ্রেশন। এ সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে শুক্রবার সকালে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন।

এদিকে বাংলাদেশের যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন এবং ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের কারণে দুই দেশের বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনর্চাজ আযহারুল ইসলাম বলেন, ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের কারণে শনিবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ থেকে ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে। তবে মেডিক্যাল ভিসার যাত্রীরা চলাচল করতে পারবেন এবং ভারতীয় পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ভারতে ফিরে যেতে পারবেন। ২১ মে সকাল থেকে আবারও দুই দেশের মধ্য সব ধরনের ভিসাধারী পাসপোর্ট যাত্রী স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প