বুধবার, জুলাই ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান ভম্মীভূত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি পাইকারী কাপড়ের বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ভম্মীভূত হয়েছে অন্তত ১৫টি দোকান। এ সময় আগুন নিভাতে গিয়ে দগ্ধ হয়েছেন অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবী করেন আগুনের ঘটনায় কয়েক কোটি টাকার মালের ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে নরসিংদীর মাধাবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুই ঘন্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার পাঁচরুখী নতুন পাইকারী কাপড়ের বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, পাচরুখী নতুন পাইকারী কাপড়ের বাজারে প্রায় ২০টি দোকানঘর রয়েছে। এসব প্রতিটি দোকানঘরে গড়ে প্রায় ৩০ থেকে ৫০ লাখ টাকার বিভিন্ন প্রকার কাপড় রয়েছে। ঈদকে সামনে রেখে পাঞ্জাবী, গেঞ্জি, শার্ট, শাড়িসহ বিভিন্ন প্রকার কাপড় মজুদ রাখা হয়েছে। রাত সাড়ে ১০টায় নামাজ পড়ার উদ্দেশ্যে ব্যবসায়ীরা দোকানঘর বন্ধ করে দেন। ওই সময়ে হঠাত করে কামাল হোসেনের দোকানঘর থেকে আগুন লেগে যায়।

এসময় আগুন পুরো কাপড়ের বাজারে ছড়িয়ে পড়ে। আগুনে অন্তত ১০টি ঘর পুরো ভষ্মিভূত ও আরো ৫টি ঘরের মালামাল পুড়ে গেছে। মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ খোরশেদ আলম জানান, তদন্তের আগে আগুনের সূত্রপাত বলা যাচ্ছে না। পাঁচরুখী বাজার কমিটির সভাপতি আবুল হাসেম জানান, ১৫টি দোকানঘরসহ মালামাল পুড়ে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • ভয়ংকর অপকর্মের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে: ডিবি প্রধান
  • ভোর থেকে সন্ধ্যা, একে একে মারা গেলেন স্বামী-স্ত্রী-ছেলে
  • সংখ্যালঘু বিহারী নারী কামরুন নাহার এর উপর হামলা ও ধর্ষণ