মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মক্কার মসজিদে ক্রেইন ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১০৭

মুসলমানদের শীর্ষ পবিত্র স্থান মক্কার মসজিদ আল-হারাম-এ একটি বড় ক্রেইন ভেঙ্গে পড়ে। এতে মসজিদের ছাদ ধসে অন্তত ১০৭ জন হাজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৩৮ জন।

তবে দুর্ঘটনা সম্পর্কে এখনও কোন তথ্য জানাতে পারেনি সৌদি কর্তৃপক্ষ।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবি দেখে মনে হচ্ছে একটি বড় ক্রেন মসজিদের ছাদ ভেঙ্গে পড়েছে। দুর্ঘটনার সময় মক্কায় প্রচণ্ড বাতাস ও ঝড় হচ্ছিল। দুর্ঘটনাটি ঘটে এমন সময় যখন মক্কা শহরে বাৎসরিক হজ্জের প্রস্তুতি চলছে।

এই মাসে পবিত্র হজ্জ পালনের জন্য লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সৌদি আরবের এই শহরে আসবেন।

মসজিদ আল-হারাম-এ নামাজিদের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাওয়ায় গত বছর সৌদি কর্তৃপক্ষ মসজিদ সম্প্রসারণের কাজ শুরু করে।

শুক্রবারে যে ক্রেন মসজিদের ছাদ ভেঙ্গে পরে সেটা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছিল।

ইসলাম ধর্মের সব চেয়ে পবিত্র এই মসজিদের কেন্দ্রস্থলে কা’বা অবস্থিত, যার দিকে মুখ করে মুসলমানরা নামায পড়েন।

মক্কার মসজিদ আল-হারাম-এ ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৪০ জন বাংলাদেশী আহত হয়েছেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। তবে তিনি জানিয়েছেন এই দুর্ঘটনায় কোনও বাংলাদেশী নিহত হবার খবর পাওয়া যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি