রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মগবাজার ফ্লাইওভারে আসছে সৌদির ১০৫ কোটি টাকা

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের অতিরিক্ত ব্যয় মেটাতে সৌদি আরব প্রায় ১০৫ কোটি টাকা দিচ্ছে। সৌদি উন্নয়ন তহবিল (এসএফডি) এ টাকা দেবে। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে (এনইসি) এ ব্যাপারে আজ বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষর হবে। এক সরকারি বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন এবং এসএফডির পরিচালক আহমেদ মোহাম্মদ আল ঘানাম তাদের নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। প্রকল্পটির কাজ ২০১৩ সালে শুরু হয় এবং ২০১৭ সালের জুনে এটি শেষ হওয়ার কথা রয়েছে। ফ্লাইওভারের একটি অংশ সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে এবং ইতোমধ্যেই যান চলাচলের জন্য এটি খুলে দেয়া হয়েছে।

সরকার নগরবাসীর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ফ্লাইওভারটির দৈর্ঘ্য আরও ৪৫০ মিটার বাড়িয়েছে। ফলে এখন ফ্লাইওভারটি দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৮.৭০ কিলোমিটার। আন্তর্জাতিক উন্নয়ন তহবিল এসএফডি ও ওপেক যথাক্রমে ১৫ মিলিয়ন ও ৬ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্প সহায়তা বাড়াতে সম্মত হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে