মঙ্গলবার লন্ডন যেতে পারেন খালেদা জিয়া!
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে নানা নাটকীয়তার পর আগামী মঙ্গলবার তিনি লন্ডন যেতে পারেন বলে আভাস পাওয়া গেছে। তবে বিএনপির কোনো নেতা এখনও এ ব্যাপারে সুস্পষ্ট করে কিছু জানাননি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান খালেদা জিয়ার সফরের ব্যাপারে সুস্পষ্ট করে কিছু বলেননি। তবে তিনি বলেন, ম্যাডাম ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) লন্ডন যাবেন বলে শুনেছি। সেখানে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন তিনি।
চোখের চিকিৎসার জন্য গত মাসে লন্ডনে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার। এ জন্য ভিসাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেও নানা হিসাব-নিকাশ কষে ওই যাত্রা বিলম্বিত হয়।
সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়েও লন্ডন যেতে পারেন। সেখানে বড় ছেলে, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে আসন্ন ঈদুল আজহা উদযাপন করতে পারেন খালেদা জিয়া। এছাড়া লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল পুনর্গঠন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা সারবেন বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













