মধ্য আকাশে পাইলটসহ বিমানবালাদের নাচানাচি (ভিডিও)
মধ্য আকাশে ‘হোলি’ উদযাপন করতে গিয়ে শাস্তির মুখে পড়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট।
গত ১৭ মার্চ নিজেদের আটটি বিমানে সেলিব্রেশনের ব্যবস্থা করেছিল বেসরকারি এই বিমান সংস্থা। এরমধ্যে একটি অনুষ্ঠানের ফুটেজ ইউটিউবে প্রকাশিত হওয়ার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর পরপরই স্পাইস জেটকে নোটিশ পাঠিয়েছে ডিজিসিএ। নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানাতে বলা হয়েছে।
ডিজিসিএ প্রধান প্রভাত কুমার এক বিবৃতিতে জানান, ‘ স্পাইস জেটের একটি বিমানে (এসজি ৮৭৬) পাইলটকে নাচ করতে দেখা গিয়েছে। যাত্রী ও বিমান কর্মীরাও নাচছেন। মোবাইল ফোন দিয়ে ভিডিও ও ছবি তোলা হচ্ছে। এটা নিরাপত্তা বিধির পরিপন্থী।’ যাত্রীদের নাচানাচিতে বিমানের ভেতরে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।
কর্তব্যে অবহেলার অভিযোগে স্পাইস জেটের দুই পাইলটের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ডিজিসিএ। তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













