মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে ৬ শতাংশ


চলতি বছর দ্বিতীয় ত্রৈমাসিকে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার গত বছরের তুলনায় ৫ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। চলতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। গত বছর একই সময়ে এই হার ছিল ৬৪ দশমিক ৭১ শতাংশ। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সচিবালয়ে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ১১টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৯২টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৬৫টি, বাস্তবায়নের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। ২৭টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। অপরদিকে গত বছরের একই সময়েও ১৩টি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ৬৮টি। এরমধ্যে ৪৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। বাস্তবায়নের হার ছিল ৬৪ দশমিক ৭১ শতাংশ।
শফিউল আলম জানান, গত তিন মাসে (এপ্রিল থেকে জুন) মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল ২টি, ৯টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ২০টি। গত বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছে ২টি। চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে ৯টি। এ সময়ে সংসদে ৩টি আইন পাস হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













