মন্দিরে নিয়ন্ত্রণহীন ট্রাক, পূজারত ৬ জনের মৃত্যু


ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে ট্রাক। এতে ৬ জনের মৃত্যু হয়। আহত হন আরো ১৫ জন। তখন মন্দিরে পূজা দিচ্ছিলেন ভক্তরা।
সোমবার ঘটনাটি ঘটেছে সিয়োনি জেলার পারাসাই গ্রামের বাঞ্জারি মাতা দেবীর মন্দিরে। আকস্মাৎ ওই ধাক্কাতে ঘটনাস্থলেই মারা যান ৬ জন। নিহতদের মধ্যে ৪ শিশু এবং দু’জন নারী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জেলার লাখান্দুয়ান-নরসিংপুর জাতীয় সড়কের পাশেই এ মন্দিরটি। নবরাত্রির কারণে ওই মন্দিরে বেশ জনসমাগম হয়েছিল। দেবী বাঞ্জারি মায়ের চরণে তখন পূজা দিচ্ছেলেন ভক্তরা। এরইমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে মন্দিরটিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













