মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়! ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা


উৎসবের শুরুতেই শহরে বিধ্বংসী আগুনের মৃত্যু হল তিন শ্রমিকের৷ ট্যাংরা চায়না টাউনের সংযোগস্থলের একটি অবৈধ তেল গোডাউনে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন৷
ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছে দমকল৷ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল৷ আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ ঘটনাস্থলের পাশে থাকা একটি মোবাইল টাওয়ার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ তিলজলার ক্রিস্টোফার রোডে আগুনের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে৷ আগুনের জেরে ট্যাংরা চায়না টাউন মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে৷ ট্যাংরা থেকে শিয়ালদহ রুটের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে৷ আগুন ও যান নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে দমকল ও পুলিশ৷ রাস্তা সংকীর্ণ হওয়ার জেরেই প্রবল সমস্যার মুখে পড়েছে প্রশাসন৷-কলকাতা২৪
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













