শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মহাকাশ থেকে ভারত-পাকিস্তান সীমান্ত যেমন দেখায়

ভারত-পাকিস্তান সীমান্ত নিয়ে কত না যুদ্ধ হয়েছে। কত প্রাণ গেছে, কত ইতিহাস রচিত হয়েছে! শুধু কি তাই? এই সীমান্ত, একে নিয়ে বিরোধ আর প্রেম নিয়ে নির্মিত বহু চলচ্চিত্র বানিয়ে লাখ লাখ টাকা তুলে নিয়ে গেছেন বলিউডের পরিচালকরা।

যে সীমান্ত নিয়ে এত গল্প, এত কাহিনী, এত আগ্রহ কেমন সে সীমান্ত? পুরো সীমানায় কি কাঁটাতারের বেড়া? খালি চোখে কি দেখা যায় সীমান্তের সীমারেখা? কিংবা যে সীমান্ত নিয়ে এত হানাহানি সেটা কেমন দেখায় দূর আকাশ থেকে।

অবশেষে এসব প্রশ্নের জবাব মিলেছে। মহাকাশ থেকে কেমন দেখা যায় ভারত-পাকিস্তান সীমান্তরেখা তা ছবি তুলে জানিয়েছে নাসা। গত রোববার এই ছবি পোস্ট করা হয়েছে ফেসবুকে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একজন মহাকাশচারীর তোলা ওই ছবিতে দেখা যায় ভারতের উত্তর-পশ্চিম অংশের সঙ্গে পাকিস্তানের সিন্ধু নদ উপত্যকার সীমানারেখাটি আলোকিত হয়ে আছে। সীমানাজুড়ে নিরাপত্তা বাতির কারণেও মহাকাশ থেকে কমলা রঙের আলোকিত একটি রেখার মতো দেখায় সীমারেখাটিকে। এ ছাড়া আরব সাগরমুখী পাকিস্তানের বন্দরনগরী করাচিকে ভীষণ উজ্জ্বল দেখায়।

মহাকাশ থেকে অন্ধকারের মধ্যেও দেখা যাওয়া হাতেগোনা কয়েকটি আন্তর্জাতিক সীমারেখার মধ্যে এটি একটি। ফেসবুকে পোস্ট করা নাসার এই ছবি মাত্র একদিনেই ৭৩ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছে। আর ছবিটি শেয়ার করা হয়েছে প্রায় ১৭ হাজার বার।

নাসার আর্থ অবজারভেটরি ওয়েবসাইটে জানানো হয়, নিকন ডি-ফোর ক্যামেরায় ২৮ মিলিমিটার লেন্স ব্যবহার করে গত ২৩ সেপ্টেম্বর এই ছবি তোলা হয়। ছবিটি তোলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ৪৫তম মহাকাশ যান একপেডিশন ফোর্টি ফাইভের একজন সদস্য। এটিই মহাকাশে পাঠানো সবশেষ যান। আগামী ডিসেম্বর মাসে এই যানর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প