শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মহাখালীতে হান্নান শাহের জানাজা অনুষ্ঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহের (৭৭) নামাজে জানাজা রাজধানীর মহাখালীর ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর জানাজা সম্পন্ন হয়। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা হবে।

মঙ্গলবার ভোররাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা হান্নান শাহ। সেখানকার একটি মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর লাশ সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে। ওই দিন রাতে লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়। ঢাকা ও গাজীপুরে একাধিক জায়গায় জানাজা শেষে শুক্রবার তাঁর লাশ দাফন করা হবে।

ডিওএইচএস মসজিদে হান্নান শাহের জানাজায় অংশ নেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকী, বিএনপির নেতা ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ প্রমুখ।

৬ সেপ্টেম্বর সকালে হান্নান শাহ হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে প্রথমে সিএমএইচে এবং পরে ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র‍্যাফেলস হার্ট সেন্টারে ভর্তি করা হয়। ঈদুল আজহার দিন তাঁর হৃদ্যন্ত্রের ধমনিতে চারটি রিং পরানো হয়েছিল। কিন্তু তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী