মাকে বিয়ে করার জন্য তিন সন্তান খুন!
ভারতের বেঙ্গালুরু নগরীতে এক লোক তিনটি শিশুকে খুন করেছে তাদের মাকে বিয়ে করার জন্য। নিহত সন্তানেরা হচ্ছে সুলতান (৪), আফনান (৮) ও আফরিন (৬)।
হত্যাকারীকে পুলিশ সোমবার গ্রেফতার করা হয়েছে। হত্যাকারী ফাহিম বেগ ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
নাগিনা বেগম নামের ওই নারী এবং বেগ একই এলাকায় থাকতেন। নাগিনার স্বামী এক বছর আগে তাকে ছেড়ে হায়দ্রাবাদ চলে যান।
বেগ তাকে বিয়ে করতে চাইলে তার পরিবার সন্তানের কারণে তাতে রাজি হচ্ছিল না।
গত ২৭ আগস্ট শিশু তিনটি নিখোঁজ হয়ে যায়।
ব্যাপক খোঁজাখুঁজির পর রোববার ওই নারী ফাহিম বেগের সাথে তার সম্পর্ক ফাঁস করে দিলে মৃত শিশুদের ভাগ্য সম্পর্কে সূত্র পাওয়া যায়।
ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বেগ স্বীকার করেন, তিনি ২৭ আগস্ট বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে আসেন। তিনি প্রায়ই তাদের বাসায় যেতেন বলে তারা কোনো ধরনের সন্দেহ করেনি। তারপর রাতে তাদের হত্যা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













