‘মাতা কি জয়’ না বলায় ৩ মাদরাসা ছাত্রকে পিটিয়ে জখম


বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন হিন্দু নিধনের কৌশল হিসেবে কলেমা শাহাদাতকে বেছে নিয়েছিল পাকিস্তানি সেনারা তেমনি অবস্থা যেন চলছে ভারতে! কলেমা বলতে না পারলেই ধরে নেয়া হতো সে হিন্দু, তখনই সোজা গুলি করে বুক ঝাঁঝরা করে দিত তারা। ভারতে শুরু হয়েছে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। এটা না বললেই তাকে ভারত বিরোধী বলে মনে করা হচ্ছে!
এই সাম্প্রদায়িক চিন্তার ন্যক্কারজনকভাবে শিকার হতে হলো তিন মাদরাসা ছাত্রকে। ‘ভারত মাতা কি জয়’ না বলার অপরাধে তাদের পিটিয়ে হাত-পা ভেঙে দেয়া হয়েছে।
আহতদের একজন মহম্মদ দিলকাশ বলেন, তারা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি পার্কে হাঁটতে যান। সেখানে হঠাৎ একদল লোক এসে তার বন্ধুকে চড় মেরে ‘জয় মাতা কি’ বলতে বলে। তারা বলে ‘জয় মাতা কি’, ‘জয় ভারত’ না বললে, তাদের হত্যা করা হবে। তবে তারপরও তারা মুখে কিছুই বলেননি।
আক্রান্ত অপর এক ছাত্র মহম্মদ আজমল জানান, তাদের কোনও কথা বলারই সুযোগই দেয়া হয়নি। বেধড়ক পিটিয়ে লোকগুলো চলে যায়।
পরে তারা মাদরাসার শিক্ষককে খবর দেয়। তিনি এসে তাদের উদ্ধার করেন ও পুলিশে খবর দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













