মাদরাসায় পুলিশি নজরদারি বাড়ানোর নির্দেশ
রাজধানীর বিভিন্ন মাদরাসায় পুলিশি নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরে মাসিক অপরাধ বিষয়ক সভায় এ নির্দেশনা দেন তিনি।
ডিএমপিতে গত এক মাসের কার্যক্রম পর্যালোচনা করে পল্লবী থানাকে সেরা থানা হিসেবে পুরস্কৃত করা হয় এবং তেজগাঁও জোনকে সেরা জোন ঘোষণা করা হয় এ সভায়।
সভায় উপস্থিত থাকা এক সূত্র জানায়, মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হয় সভায়। সন্দেহাতীত কিছু পাওয়া গেলে দ্রুত মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন কমিশনার। এ ছাড়া রাজধানীর মাদরাসাগুলোতে সংশ্লিষ্ট থানার ওসিদের যাতায়াত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর যেসব ছাপা কারখানা জঙ্গি লিফলেট তৈরি করে তাদের ওপর গোয়েন্দা নজরদারির কথা বলা হয়েছে। বিদেশি নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেন কমিশনার।
সভায় ডিএমপির বিভিন্ন জোনের ডিসি ও ওসিরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত থাকা একজন উপ-কমিশনার (ডিসি) জানান, বর্তমানে সক্রিয় থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বিষয়ে তথ্য সংগ্রহের স্বিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধকমূলক ব্যবস্থা নিতে বিট পুলিশিংয়ের ওপর জোর দিতে বলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













