মাদাম তুসোয় মোদি


লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে বারাক ওবামা, নেলসন ম্যান্ডেলা, মার্গারেট থ্যাচারের মতো বিশ্ব নেতাদের সমান মর্যাদা পেতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী মাসে মোদির মোম-মূর্তির উন্মোচন হবে সেখানে।
লন্ডনের পাশাপাশি সিঙ্গাপুর, হংকং এবং ব্যাংককের মাদাম তুসো মিউজিয়ামে গেলেও দেখা যাবে মোদিকে। ক্রিম রঙা কুর্তা ও জ্যাকেট পরিহিত মোদি দর্শকদের নমস্কার জানাচ্ছেন।
মাদাম তুসো মিউজিয়ামের জনসংযোগ বিভাগের প্রধান কিয়েরান লানসিনি বলেন, বিশ্বমঞ্চে এই মুহূর্তে মোদি অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি চোখে পড়ায় মতো। টুইটারে প্রেসিডেন্ট ওবামার পরে রাজনীতিক হিসেবে সবচেয়ে বেশি ফলোয়ার তাঁরই।
ভারতের নাগরিকদের মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান এবং হৃত্বিক রোশনের পরে মাদাম তুসোয় স্থান পেতে চলেছেন মোদি।
মোদি বলেন, ‘‘সারা বিশ্বে অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তিত্বের মূর্তি নির্মাণ করেছেন ওরা। সেই সব ব্যক্তিত্বের পাশে আমি, ভাবতেই পারিনি। কিন্তু যখন মিউজিয়াম কর্তৃপক্ষ জানালেন জনমত এবং জন-আবেগের কথা চিন্তা করেই তাঁদের এই সিদ্ধান্ত, তখন উদ্বেগের অনেকটা নিরসন হলো।”
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













