মাদারীপু ও কুমিল্লা পৌরসভায় ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত


ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার অভিযোগে মাদারীপুরের কালকিনি পৌরভায় দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত দিবাগত রাত ১২টার দিকে নৌকা প্রতীকের সমর্থকরা পাঁচ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে সিল মারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করা হলে তিনি দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন।
স্থগিত হওয়া দুটি কেন্দ্র হলো- উপজেলার কাস্তগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গলারদ্বন্দ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো.আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগে কুমিল্লার বরুড়ায় একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। পৌরসভা নির্বাচনের দিন বুধবার সকালে বরুড়ায় সাবেক শিলমুড়ির উত্তর ইউনিয়ন পরিষদের ওই কেন্দ্রটিতে সহস্রাধিক ব্যালট পেপার ছিনতাই করে সিল মেরে বাক্সে ভরার চেষ্টা চলছিল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, বিষয়টি তিনি জেলা প্রশাসককে অবহিত করে ভোট স্থগিতের আবেদন জানান।
ভোট শুরুর আগেই সিল মারা ব্যালট পাওয়া যাওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোল।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













