“মায়ের নির্দেশেই নাতনীর আঙুল কেটেছিলাম”
নিউটাউনে শিশুখুন কাণ্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রীতির নস্করের ঠাকুমা আরতি নস্করের৷ শনিবার পুলিশি জোরায় তিনি জানিয়েছেন, তারামায়ের নির্দেশে নাতনির দুটি আঙুল তাঁরাই কেটেছেন৷ মূলত পরিবারের উন্নতির জন্যই তাঁরা এই কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি৷ আরতি নস্কর বলেন, প্রথমে প্রীতির আঙুল দুটোকে পুজো করা হয়৷ সেই কাটা আঙুল গামলার রেখে দেওয়া হয়৷ তারপর সেই দুটি আঙুলকে পুকুরের জলে ফেলা দেওয়া হয়৷
প্রসঙ্গত, গত সপ্তাহে নিউ টাউনের মহিষগোট থেকে উদ্ধার হয় প্রীতি নস্কর নামের চার বছরের শিশুকন্যার বস্তাবন্দি দেহ। এর পর শনিবার রাতে গ্রেফতার করা হয় মৃত শিশুর ঠাকুমা আরতি নস্কর ও কাকিমা প্রতিমা নস্করকে। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, খুনের আগে প্রীতির আঙুল কাটে ঠাকুমা আরতি নস্কর। পরে শ্বাসরোধ করে খুন করে ঠাকুমা ও কাকিমা। পুলিশি জেরার মুখে ধৃত দুজনেই খুনের কথা কবুল করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













