মার্কিন তরুণীর সঙ্গে প্রেমের মূল্য দিতে হলো সৌদি তরুণের


অনলাইনে এক মার্কিন তরুণীর সঙ্গে প্রেম করায় চড়া মূল্য দিতে হলো সৌদি আরবের তরুণ আবু সিনকে।
তাদের এ প্রেমালাপকে দেশটির সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজ বিবেচনা করে সৌদি ওই যুবককে গ্রেফতার করে সুন্নী প্রধান দেশটির পুলিশ।
গত সপ্তাহে জামিনে বের হয়ে আসলেও সৌদি এ যুবককে পাঁচ বছরের কারাদণ্ড ও একই সঙ্গে আট লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থদণ্ড করা হতে পারে।
ইউনাউ নামে একটি অনলাইন কমিউনিটি ফোরামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২১ বছর বয়সী তরুণী ক্রিস্টিনার সঙ্গে পরিচয় হয় আবু সিনের।
এরপর থেকেই দু`জনের মধ্যে প্রেমালাপ শুরু হয়। কিন্তু মুসলিম এ দেশটির আইনে কোনও অপরিচিত পুরুষ অপরিচিতা নারীর আলাপচারিতা শাস্তিযোগ্য অপরাধ।
অনলাইনে তাদের সাইবার রোমান্সের সূত্র ধরে গত মাসে আবু সিনকে গ্রেফতার করে সৌদি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













