‘মার্কিন নিষেধাজ্ঞাই উ কোরিয়াকে পরমাণু শক্তিধর দেশে পরিণত করেছে’


উত্তর কোরিয়ার প্রতি মার্কিন প্রশাসনের বৈরী নীতিই দেশটিকে ‘আত্মবিশ্বাসী পরমাণু শক্তিধর’ দেশে পরিণত করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে।
দেশটির ওপর মার্কিন প্রশাসনের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়ে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার এ জাতীয় চাপ সৃষ্টির ফলেই দেশটির পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়িয়েছে। ফলে উত্তর কোরিয়া এখন সবচেয়ে শক্তিশালী পরমাণু হামলা চালাতে সক্ষম একটি আত্মবিশ্বাসী পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়েছে বলে এতে বলা হয়। এ ছাড়া, আমেরিকাকে হুমকি দিয়ে পিয়ংইয়ং’এর রাষ্ট্রীয় টেলিভিশন আরো বলেছে, উত্তর কোরিয়ার মানুষকে হত্যার লক্ষ্যে আমেরিকা হামলা চালালে কঠিন বাস্তবতার মুখে পড়বে এবং উত্তর কোরিয়াই মার্কিনীদেরকে হত্যা করবে।
গত মাসের ৯ তারিখে দেশটির এ যাবৎকালের সবচেয়ে বড় পরমাণু পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে আমেরিকা। এ নিয়ে উত্তর কোরিয়া পাঁচ দফা পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। এদিকে উত্তর কোরিয়া ষষ্ট পরমাণু বোমার পরীক্ষার জন্য অবকাঠামোগত দিক থেকে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













