মার্কিন সমালোচনার কড়া জবাব রাশিয়ার


সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী দমনে সরকারকে সহায়তায় রাশিয়ার ভূমিকাকে বর্বোরোচিত উল্লেখ করায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকোভ বলেন, নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের বাগাড়ম্বরপূর্ণ ওই মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য। এতে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্থ হতে পারে বলেও জানান তিনি।
রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মস্কো ও দামেস্ককে যুদ্ধাপরাধে অভিযুক্ত করা হয়। বলা হয় রাশিয়াই নিয়ন্ত্রণ করছে আসাদ সরকারকে।
ওদিকে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনীর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রুশ-মার্কিন শান্তিচুক্তি বাতিল হওয়ার পর আলেপ্পোয় প্রায় আড়াইশ মানুষ নিহত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













