শনিবার, জুন ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মার্স ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬: দক্ষিণ কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ায় মার্স (মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম) ভাইরাসে রবিবার আরো একজন মারা গেছেন। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়ালো। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত এই ভাইরাসে ১৫০ জন আক্রান্ত হয়েছেন। ভাইরাসে আক্রান্ত ৩৮ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, তিনি দক্ষিণ কোরিয়ার একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে ঠিকাদার হিসেবে কাজ করতেন। জুনের তিন তারিখে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছানোর পর থেকেই তার পাতলা পায়খানা, জ্বর এবং চামড়ায় ক্ষত দেখা দিয়েছে। তাই তিনি রক্ত পরীক্ষা করিয়েছেন। চারটি পরীক্ষার মধ্যে তিনটির ফলাফলই নেতিবাচক ছিল।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ব্যাপক ও জটিল আকার ধারণ করেছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ডবিøউএইচও’র এ পর্যবেক্ষণের কথা জানান সংস্থাটির সহকারী মহাপরিচালক কেইজি ফুকুদা। এর আগে মার্স ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় প্রায় দুই হাজারের মত স্কুল বন্ধ করে দেয়া হয়। উল্লেখ্য, ২০১২ সালে সৌদি আরবে প্রথম মানবদেহে মার্স ভাইরাসের অস্তিত্ব দেখা যায়। এ ভাইরাসে সংক্রমণের দিক থেকে সৌদি আরবের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প