বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মার্স মুক্ত ঘোষণা দক্ষিণ কোরিয়াকে

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ওয়াং কিও-অ্যান তার দেশকে মার্স (মিডেল ইস্ট রেসপিরেটরি ভাইরাস) ভাইরাস মুক্ত ঘোষণা করেছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখনও দেশটিকে মার্স ভাইরাস মুক্ত ঘোষণা করেনি।

দক্ষিণ কোরিয়ার সরকারি গণমাধ্যম ইওনহ্যাপের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি জানিয়েছে, রাজধানী সিউলে অ্যান বলেন, গত ২৩ দিনে দেশে আর কোনো নতুন আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। তাই লোকজন এখন নির্ভয়ে চলতে পারে। চিকিৎসক ও সরকারের কর্মকর্তারা মিলে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মার্স ভাইরাস নির্মূলে সরকারের উদাসীনতার যে অভিযোগ আনা হয়েছে তার জন্য ক্ষমাও চান অ্যান।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি দক্ষিণ কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে মার্স মুক্ত ঘোষণা করেনি। কারণ ২৮ দিন নতুন কোনো সংক্রমণের ঘটনা না ঘটলেই কেবল কোনো এলাকা বা দেশকে মার্স মুক্ত ঘোষণা করা হয়। কিন্তু দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে তা হয়নি।

গত ২৬ মে দক্ষিণ কোরিয়ায় প্রথম মার্স ভাইরাস ধরা পড়ে। এরপর দেশটিতে ১৮৬ জন লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়। এর মধ্যে ৩৬ জন মারা যায়। সবশেষ সংক্রমণের ঘটনা ঘটে গত ৪ জুলাই। মধ্যপ্রাচ্যে ২০১২ সালে প্রথম ভাইরাসটির উৎপত্তি ঘটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প