মালয়েশিয়ায় আবারো গণকবরের সন্ধান!
মালয়েশীয় কর্তৃপক্ষ থাইল্যান্ড সীমান্তে আরো গণকবরের সন্ধান পেয়েছেন। এতে ২৪ জনের মরদেহ রয়েছে বলে রবিবার জানিয়েছে মালয়েশীয় পুলিশ। খবর রয়টার্সের। এসব মরদেহ মানব পাচারকারীদের শিকার বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়া ও থাইল্যান্ডের সীমান্তবর্তী গভীর অরণ্যে এর আগে বহু গণকবর পাওয়া গেছে যেখানে বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের মরদেহের সন্ধান মেলে। বন্দীশিবিরে পাচারকারীদের নির্যাতন অথবা অনাহারে হতভাগ্য এসব অভিবাসী মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার মালয়েশিয়ার থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন বুকিত ওয়াং বার্মা থেকে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মে মাসে এই এলাকা থেকেই বন্দীশিবিরে নিহত শত শত অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয় যাদের মধ্যে বহু বাংলাদেশিও ছিলেন।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গণকবরের অনুসন্ধানের ধারাবাহিকতায় এসব মরদেহ পাওয়া যায় যা মেডিকেল বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব মরদেহ নিপীড়িত রোহিঙ্গা মুসলিমদের কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে সমুদ্রপথে পাচারের শিকার বহু বাংলাদেশির সন্ধান মেলেনি এখনো। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে হতভাগ্য বাংলাদেশিদের থাকার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













