রবিবার, জুন ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে ২২৬ জনে পৌঁছেছে। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষের সাহায্য দরকার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে মিয়ানমারের জান্তাশাসিত রাষ্ট্রীয় টেলিভিশনে ২২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়াও এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৭৭ জন।

চলতি বছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি উত্তর ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড ও মিয়ানমারে আঘাত হানে। এতে নিহত হয়েছেন কয়েকশ মানুষ। দেশগুলোতে নদী উপচে সৃষ্ট বন্যায় অনেকগুলো শহর প্লাবিত হয়। শক্তিশালী বাতাস এবং ব্যাপক বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বন্যায় প্রায় ২ লাখ ৬০ হাজার হেক্টর জমির ধান ও অন্যান্য শস্য নষ্ট হয়ে গেছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক দপ্তর (ইউএনওসিএইচএ) জানিয়েছে, মিয়ানমারজুড়ে আনুমানিক ৬ লাখ ৩১ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইউএনওসিএইচএ বলেছে, মিয়ানমারে জরুরি ভিত্তিতে খাবার, পানি, আশ্রয় ও পোশাক প্রয়োজন। সড়ক, সেতুসহ সব ধরনের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি গতকাল বলেছে, মিয়ানমারের সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে হওয়া সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে অশান্তি বিরাজ করছে। এখন দরিদ্র দেশটির বিশাল অংশজুড়ে সহিংসতা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প